বাড়ি উপহার পেল বীর মুক্তিযোদ্ধা নাইকা মার্ডি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

সাইদ সাজু, তানোর :
তানোরে প্রধান মন্ত্রীর উপহার বাড়ি পেল সরকারী খাস জায়গায় বসবাস করা সেই ভুমিহীন আদিবাসী বীর মুক্তিযোদ্ধা নাইকা মার্ডি। আনুষ্ঠানিক ভাবে তাকে প্রধান মন্ত্রীর উপহার বাড়ির চাবিসহ বাড়ি হস্তান্তর করা হয়। আজ (৩০নভেম্বর) সোমবার দুপুরে মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা নাইকা মার্ডির হাতে প্রধান মন্ত্রীর উপহার নতুন বাড়ির চাবি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুর।
তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাগাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) স্বীকৃতি প্রামানিক, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান, রাজশাহী জেলা আ’লীগ সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, তানোর পৌর আ’লীগ সাধারণ সম্পাদক প্রদীপ সরকার, পাচন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ।
স্বাধীনতা যুদ্ধ অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা নাইকা মার্ডি মোহাম্মদপুর আদিবাসী পাড়ার ৪শতক খাস জমিতে স্বাধীনতার যুদ্ধের আগে থেকে বসবাস করে আসছিলেন। ভুমিহীন অসহায় আদিবাসী এই বীর মুক্তিযোদ্ধা ৪ পুত্র সন্তানের কথা চিন্তা বসত বাড়ির খাস জায়গা টুকু নিজ নামে করার জন্য বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মিসহ ভুমি অফিসে ধর্না দিয়ে ১০বছরেও বসতবাড়ির জায়গা টুকু নিজ নামে করাতে পারেননি।
২৫জুলাই দৈনিক সোনালী সংবাদ পত্রিকায় একটি সংবাদ প্রকাশের পরদিনই রাতে তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো প্রধান মন্ত্রীর উপহার বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে নাইকা মার্ডির বাড়িতে হাজির হয়ে বসতবাড়ির জায়গা নিজ নামে দলিল করে দেয়ার পাশাপাশি ওই জায়গাতেই প্রধান মন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে বাড়ি নির্মান করে দেয়ার প্রতিশ্রুতি দেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোর উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ১৫জন বীর মুক্তিযোদ্ধার হাতে ২লাখ টাকা ব্যায়ে ১টি করে প্রধান মন্ত্রীর উপহার নতুন বাড়ি’র চাবি তুলে দেয়া হয়।
এর আগে মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন ৪তলা ভবনের উদ্বোধনসহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্মানকৃত শহীদ মিনার উদ্বোধন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code