১৪ বিজিবি’র পৃথক পৃথক অভিযানে বিদেশী মদ ও ফেন্সিডিল আটক

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধিনস্থ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে গত কয়েকদিনে প্রায় সোয়া দুলক্ষ টাকা মূল্যের বিদেশী মদ, ফেন্সিডিল আটক করেছে বিজিবি।

Manual5 Ad Code

জানাগেছে, শনিবার রাত আনুঃ ১০টায় ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধীনস্থ বস্তাবর বিওপি’র টহল কমান্ডার হাবিঃ মোঃ আনিছুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৬০/৭-এস হতে আনুঃ ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌঘাট নামক এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় ওল্ড মংক মদ মালিকবিহীন অবস্থায় আটক করেছে বিজিবি। যার সিজার মূল্য ৩৭ হাজার ৫শ টাকা।

Manual3 Ad Code

শনিবার ভোর রাত আনুঃ সাড়ে ৩টায় ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধীনস্থ কড়িয়া বিওপি’র টহল কমান্ডার নাঃ সুবেঃ মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭৮/২৩-এস হতে আনুঃ ৩কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বড়মানিক নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় আটক করেছে বিজিবি। যার সিজার মূল্য ৫৯ হাজার ২শ টাকা।

Manual6 Ad Code

অপরদিকে, শুক্রবার ভোর রাত আনুঃ সাড়ে ৪টায় ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধীনস্থ আগ্রা‌দ্বিগুন বিওপি’র টহল কমান্ডার সুবেঃ মোঃ রহমত উল্লাহ এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৫৬/৯-এস হতে আনুঃ ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর নামক নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় আটক করেছে বিজিবি। যার সিজার মূল্য ১লক্ষ ৮ হাজার টাকা।

এবং বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পত্নীতলা (বিজিবি)র অধীনস্থ পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার হাবিঃ মোঃ নওয়াব আলী এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭৩/২-এস হতে আনুঃ ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে রুপনারায়নপুর নামক এলাকায় অভিযান চালিয়ে ৫বোতল অফিসার্স চয়েজ মদ এবং ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় আটক করেছে। যার সিজার মূল্য ১৮ হাজার ৭শ টাকা। যা প্রচলিত নিয়ম অনুযায়ী উক্ত আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলে ১৪ বিজিবি পত্নীতলা ক্যাম্প সূত্রে জানাগেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code