এবার ভ্যান চালকদের পাশে চলচ্চিত্র পরিচালক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

চৌহালী (সিরাজগঞ্জ) :

Manual2 Ad Code

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রায় দুই শতাধিক ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে তরুণ চলচ্চিত্র ও নাট্য পরিচালক তাজু কামরুল। তিনি সিরাজগঞ্জ চেম্বার এন্ড কমার্স ইন্ডাষ্ট্রির সর্বকনিষ্ট সদস্য।

Manual7 Ad Code

জানা যায়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপে নাকাল জনজীবন। তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। বিভিন্ন এলাকায় চলছে লকডাউন। এমন দুঃসময়ে হতদরিদ্র ও দিনমজুররা অসহায় হয়ে পড়েছেন। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা দরিদ্রদের পাশে দাঁড়াচ্ছেন। এগিয়ে আসছেন চলচ্চিত্র তারকারা, প্রযোজক-পরিচালক-অভিনেতা ও ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ তখন নিজ জন্ম ভূমি জালালপুর ইউনিয়নের পাকুরতলা এলাকায় কর্মহীন ভ্যান চালকদের হাতে কামরুল নিজ হাতে তুলে দিলেন চাল, ডাল, তেল, লবন ও সাবান। এর আগে মাস্ক ও সচেতনতা মুলক লিফলেট বিতরণ এবং এলাকার বিভিন্ন প্রতিষ্ঠার ও রাস্তা ঘাটে জীবানুনাশক স্প্রে করেন তিনি।

Manual8 Ad Code

বুধবার সকালে পাকুরতলা ঈদগাহ মাঠে চলচিত্র-নাট্য পরিচালক ও সিরাজগঞ্জ চেম্বার এন্ড কমার্স ইন্ডাষ্ট্রির সদস্য কামরুজ্জামান কামরুলের ব্যক্তিগত উদ্যোগে  খাদ্য সহায়তা বিতরণের সময় এনায়েতপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক মোল্লা, থানার এসআই আবদুল্লাহ আল মামুন, সমাজ সেবক আবদুস ছালাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code