রাণীনগর যুবদলের কর্মী সভা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়ন যুবদলের কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বড়গাছা ইউনিয়ন যুবদলের উদ্দ্যোগে বড়গাছা (চৌমহনী) বাজারে এ কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল ইসলাম এমদাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল সাত্তার। এ ছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম জেমস, সদস্য বিকাশ চন্দ্র, বড়গাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজানুর রহমান, বিএনপি নেতা সাজাহান, মহরম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোজ্জাকির হোসেন, সিরাজে আলম সিরাজ, ফরহাদ মন্ডল, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম টুটুল উপস্থিত ছিলেন। এছাড়াও বড়গাছা ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code