সংসদে এসে কথা বলুন, সমালোচনা করুন: নাসিম

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual2 Ad Code

 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বিএনপি ও ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত এমপিদের সংসদে আসার আহ্বান জানিয়ে বলেছেন, সংসদই গণতান্ত্রিক রাজনীতির পাদপীঠ। যে কোনো সমস্যা সমাধানের স্থান। সংসদে এসে কথা বলুন, সমালোচনা করুন। জনগণ এ জন্যই আপনাদেরকে ভোট দিয়েছে।

রোববার বিকালে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গ টেনে মোহাম্মদ নাসিম বলেন, এক বছরে যে দল তাদের নেত্রীকে মুক্ত করতে পারেনি, জনগণকে সংগঠিত করতে ব্যর্থ হয়েছে, তারা আর যাইহোক আন্দোলন করে নেত্রীকে মুক্ত করতে পারবে না। আইনের মাধ্যমে তাদের নেত্রীকে মুক্ত করতে হবে।

Manual8 Ad Code

মোহাম্মদ নাসিম জনসভাস্থলে পৌঁছলে দলের বিভিন্ন সহযোগী সংগঠন ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

জনসভায় মোহাম্মদ নাসিম দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজীকে পরিচয় করিয়ে দেন। তিনি খলিলুর রহমান সিরাজীকে চেয়ারম্যান পদে ভোট দেয়ার আহ্বান জানান।

Manual4 Ad Code

এ সময় তিনি কাজিপুরে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার দলীয় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

Manual4 Ad Code

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, পৌরসভার মেয়র হাজী নিজাম উদ্দিন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।

এর আগে মোহাম্মদ নাসিম ঢাকা থেকে কাজিপুরে আসার পথে বঙ্গবন্ধু সেতু পার হয়ে সিরাজগঞ্জের প্রবেশমুখে মুলিবাড়িতে জাতীয় নেতা শহীদ এম. মনসুর আলীর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ##

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code