মান্দার চৌবাড়িয়া শীব নদীর তীরে শুঁটকি তৈরী নুহু মন্ডলের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

মান্দা (নওগাঁ) :
নওগাঁর মান্দায় পুঠি মাছের শুঁটকি তৈরী করে নুহু মন্ডল (৬০) নামে এক ব্যক্তির জীবিকা নির্বাহ। তিনি দীর্ঘ ২০-২২ বছর থেকে এই পেশার সাথে জড়িত আছেন বলে জানিয়েছেন। নুহু মন্ডল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কাজিগ্রামের মুঞ্জুর হোসেনের ছেলে। বাবা মায়ের ৩ ছেলের মধ্যে তিনিই সবার বড়। দুই ছেলে এবং দুই মেয়ে তার সংসারে। ছোট ভাই এবং ছেলেরা সকলেই ব্যাবসার সাথে জড়িত বলেও জানান তিনি । নুহু জানায়, তিনি অনেক গরীব পরিবারের সন্তান । কিন্তু তিনি অনেক পরিশ্রমী। তিনি এই ব্যাবসা ছাড়াও বিভিন্ন মৌসুমে ফুল- মূলেরও ব্যাবসা করে থাকেন। পাশাপাশি নিজ বাড়িতে গরুর খামার এবং পোল্টি খামার করে রেখেছেন। যেগুলো তার ছেলেরা দেখাশুনা করে থাকেন। আর নুহুর বাবা নুহুর উৎপাদিত শুঁটকি মাছগুলো বিভিন্ন আড়ৎে বিক্রি করার জন্য সহযোগীতা করেন এবং আবার অনেক সময় তিনি নিজেই এসব মাছ বিক্রয়ের জন্য পিকআপ গাড়িতে করে এসব মাছ নিয়ে গিয়ে বিক্রি করে থাকেন। এটাই তার কাছে আল্লাহর অশেষ নিয়ামত বলে মনে করেন তিনি।

নুহু মন্ডল গত ২ থেকে ৩ বছর যাবৎ মান্দার ভাঁরশো ইউ’পির অন্তর্গত চৌবাড়িয়া এলাকায় শীব নদীর তীরে অস্থায়ীভাবে পুঠি মাছ থেকে শুঁটকি তৈরী করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে জীবিকা নির্বাহ করে আসছেন। তিনি বলেন, তার তেমন কোন জায়গা জমি নেই, তবে যেটুকু আছে; তাতে আল্লাহর রহমতে খেয়ে পড়ে ভালোই চলে। তার বাবাও একজন মাছ ব্যাবসায়ী। তার বাবার হাত ধরেই এপর্যন্ত আসা। তিনি যখন অনেক ছোট তখন থেকেই মাছ ব্যাবসার প্রতি আগ্রহী ছিলেন। সেই সময় মান্দা থেকে তাদের এলাকায় মৎসজীবিরা মাছ বিক্রয়ের জন্য যেতেন, তখন মাছের দাম অনেক কম ছিলো। আর এসব বিলের মাছের দাম কম হওয়াই এসব মাছ অনেক সময় বিক্রি করতে না পেরে ফেলে দিয়ে আসতো। অথচ, বর্তমান সময়ে আর এসব বিলের মাছ ফেরে দিতে হয় না। এসব মাছ মান্দার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ১০০-১২০ টাকা কেজি দরে কিনতে হয়। অনেক সময় স্থানীয়রা বিলে মাছ মারার পর তা টাকার বিনিময়ে দিয়ে যান। মাছগুলো সংগ্রহ করার পর তা লবণ দিয়ে মাছের ভেতরের নোংরা রক্তগুলো এবং নাড়িভূড়ি বের করে ফেলতে হয়। পরবর্তীতে প্রক্রিয়াজাত করার পর, তা থেকে এসব শুঁটকি মাছ উৎপাদন করা সম্ভব হচ্ছে। আবহাওয়া অনুকুলে থাকলে এসব শুঁটকি মাছ উৎপাদন করতে সময় লাগে ৩ থেকে ৪ দিন।

এরপর মাছগুলো বাঁশের তৈরী চড়াটে রোদে শুঁকাতে হয়। তার বর্তমানে ১০৬ টি বাঁশের চড়াট রয়েছে। যেগুলোতে মাছ শুকানোর সময় যেনো কাউকে দূর্গন্ধের স্বীকার হতে না হয়, সেজন্য তিনি এ স্থান নির্বাচন করেছেন। এখানে কাউকে কোন টাকা পয়সাও দিতে হয়না। তাই আর কি? তবে এসব মাছ রাতে পাহারা দিতে না হলেও অস্থায়ীভাবে তাবু গেরে এখানে থাকতে হয় এবং মাছগুলো পলেথিন দিয়ে ঢেকে রাখতে হয়। এক কেজি মাছ থেকে আধা কেজি শুঁটকি মাছ উৎপাদন করা যায়। যার প্রতি শুঁটকি মাছ বিক্রি হয়ে থাকে ২০০- ৩০০ টাকা কেজি । প্রতি সপ্তাহে এখান থেকে প্রায় ৫০ থেকে ৬০ মন বা তার চেয়ে একটু-আধটু কমবেশি শুঁটকি মাছ উৎপাদন হয়ে থাকে। যা শুকানোর পরে নীলফামারী,সৈয়দপুরের মেসার্স শেখ এন্টার প্রাইজ বা অন্যান্য আড়ৎ-এ শুঁটকি মাছ সরবরাহে ৪১ শ টাকায় পিকআপ ভাড়া করে নিয়ে যেতে হয়। পিকআপে একবারে ৪০ থেকে ৪৫ মন শুঁটকি মাছ নিয়ে যাওয়া সম্ভব। আর এসব মাছ বিক্রি করে যে লাভ আসে তা দিয়ে খাওয়া পরার পর প্রতি মাসে ২০-৩০ হাজার টাকা লাভ হয়ে থাকে।

Manual5 Ad Code

এতে করে স্থানীয়রা এসব মাছ বিক্রি করে নায্য মূল্য পাচ্ছে। আর সেইসাথে নিজেরও জীবিকা নির্বাহ হচ্ছে। আর সেকারণে মাছগুলোও ফেরে দিতে হচ্ছে না। মান্দাতে বিলের সংখ্যা বেশী। তাই এই এলাকার বিলের মাছ যতদিন শুঁটকি মাছের ব্যাবসাও ততদিন। মাছও নেই ব্যাবসাও নেই বলে জানান নুহু।

ইতোমধ্যে এসব এলাকার গ্রামীণ অর্থনীতি ও জীবনযাত্রায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এসব শুঁটকি মাছ সুস্বাদু হওয়ায় দেশে-বিদেশে এর চাহিদা প্রতিনিয়তই বাড়ছে। স্থানীয় এলাকার চাহিদা মিটিয়ে বর্তমানে নীলফামারী,সৈয়দপুর এবং ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এ মাছ সরবরাহ করে সাধারণ ব্যাবসায়ী ও শুটকী মাছ সরবরাহকারী নুহু মন্ডল জীবিকা নির্বাহ করে থাকেন।

Manual3 Ad Code

মান্দা উপজেলার অসংখ্য খালবিল নদী-নালা থেকে দেশি কাঁচা মাছের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ছোট মাছ প্রক্রিয়াজাত করে রোদে শুকিয়ে শুঁটকির চাহিদা পূরণ করছেন শুঁটকি উৎপাদনকারী এবং মৎস্যব্যাবসায়ী নুহু মন্ডল। চলতি বছরের নভেম্বর অর্থাৎ অগ্রহায়ন মাস থেকে শুরু হওয়া এই শুঁটকি প্রক্রিয়ার কার্যক্রম বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে।

Manual6 Ad Code

এব্যাপারে জানতে চাইলে ভাঁরশো ইউ’পি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, বিষয়টি আমি অবগত আছি। পাশাাশি চৌবাড়িয়া এলাকায় শীব নদীর তীরে অস্থায়ীভাবে পুঠি মাছ থেকে শুঁটকি তৈরী করার ব্যাপারে সাধারণ ব্যাবসায়ী ও শুটকী মাছ সরবরাহকারী নুহু মন্ডলকে সার্বিক সহযোগীতা করার জন্য আশ^স্ত করা হয়েছে। শুঁটকি মাছ উৎপাদনের ক্ষেত্রে তিনি কোন সমস্যায় পড়লে তাকে সর্বাত্মক সহযোগীতা করা হবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code