চারঘাটে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

চারঘাট, (রাজশাহী) :
চারঘাটে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতায় উপজেলার ৬২ মাধ্যমিক স্কুলের বিতার্কিকরা অংশ গ্রহণ করে। বাছাই করা প্রতিযোগিদের মধ্য থেকে ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আনিসুর রহমান,উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জয়নাল আবেদীন,সহকারী মাধ্যমিক কর্মকর্তা মহিদুল ইসলাম,চারঘাট ্এম এ হাদী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাহাজ উদ্দিন,চারঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এসএম মোজাম্মেল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে উপজেলার বনকিশোর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রানার আপ সিবি জাহেদা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ীদের মাঝে ক্রেস প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code