বদলগাছীতে গণমাধ্যমকর্মীদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

বদলগাছী (নওগাঁ):
নওগাঁর বদলগাছীতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি (সিইপি)’র নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ পুরুষ ও ছেলেদের সম্পৃক্তকরণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের সকল জাতীয়, স্থানীয় পর্যায়ে প্রিন্ট, ইলেন্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদমাধ্যম কর্মীদের নিয়ে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় বদলগাছী জেলা পরিষদ ডাক বাংলো সম্মেলন কক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আঞ্চলিক কার্যালয় রাজশাহীর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জিল্লুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির।
আরও উপস্থিত ছিলেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক ইলিয়াস সরকার, জেলা সমন্বয়কারি স্বপন কুমার মিস্ত্রি, শাহ আলম, বদলগাছীর ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পিও (সিএফপি) মোঃ মোমিনুল ইসলাম ও রানীনগর উপজেলার মোছাঃ মাহফুজা খাতুন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন এই কর্মসূচির কাজের সাথে যুক্ত পল্লী সমাজ, ইভাউসি ও ইয়্যূথ কমিটি ও গণনাটক প্রতিনিধির সদস্য বৃন্দরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code