সেতু হলেও সড়ক হয়নি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

আবু ইউসুফ , নওগাঁ :
নওগাঁর রাণীননগর সদর ইউনিয়নে সিম্বা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সিম্বা খাল। এই খাল পারাপারের জন্য সেতু নির্মাণ করা হলেও নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। সংযোগ সড়কের অভাবে ঝুঁকি নিয়ে পানিতে ভিজে খাল পার হচ্ছে গ্রামবাসিদের। গ্রামবাসির দাবি জনস্বার্থে সেতুটির দুই পার্শ্বের সংযোগ সড়কের মাটির কাজ জরুরী ভিত্তিতে করা হোক।

Manual1 Ad Code

জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে এবং উপজেলা ত্রাণ শাখার বাস্তবায়নে রাণীনগর সদর ইউনিয়নের সিম্বা গ্রামে নূরুল ইসলামের বাড়ির নিকট ’সিম্বা খালের’ উপর ১২ লাখ ৯৪ হাজার ৬৬৬ টাকা ব্যায়ে ১৪ ফুট দৈর্ঘ্যর আর সি সি সেতু/পাকা কালভার্ট নির্মাণ করা হয়। প্রায় এক বছর পার হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সংযোগ সড়কের মাটির কাজ রহস্য জনক কারণে শেষ না করায় সেতুটি চার পাশে পানি বেষ্টিত হয়ে পড়ে আছে। বন্যার আনাগোনায় খালের পানি বৃদ্ধি পাওয়ায় সিম্বাসহ পাশ্ববর্তী গ্রামের লোকজনেরা ঝুঁকি নিয়ে পানিতে ভিজে পারাপার হচ্ছে। শিক্ষার্থীরা পারাপার হতে গিয়ে পানিতে পড়ে বই-খাতা, জামা-কাপড় নষ্ট করছে।
সিম্বা গ্রামের বাসিন্দা সাইদুর রহমানসহ বেশ কয়েকজন জানান, ‘সেতু করছে কিন্তু সেতু পার হওয়ার কোনো রাস্তা নাই। কবে মাটি ফেলে রাস্তা করবে কে জানে? রাস্তা না হলে এই সেতু গ্রামের মানুষের কোনো উপকারে আসবে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান জানান, বিষয়টি আমার জানা আছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সিকিউরিটি অর্থ জমা আছে, অচিরের সংযোগ সড়ক নির্মাণের কাজ করা হবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code