নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম আর নেই

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নওগাঁ :
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: ইসরাফিল আলম রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ ভোরে মারা গেছেন (ইন্নানিল্লাহি অইন্নাইলাহি রাজিউন)। ফুসফুস ইনফেকশনে আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। তার স্ত্রী সুলতানা পারভীন বিউটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

শারীরিক অসুস্থ্যতার কারণে সম্প্রতি তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রথম পরীক্ষায় করোনা পজিটিভ এলেও পরবর্তীতে করোনা নেগেটিভ আসে। এরপর ফুসফুস ইনফেকশন ধরা পরে। তিনি চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে সরকারি বাসভবনে ফিরে যান। তারপর আবার তিনি অসুস্থ্য হয়ে পড়েন। এছাড়াও তিনি হৃদরোগ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code