দেশে তৈরি বঙ্গভ্যাক্স টিকা মানবদেহে পরীক্ষার অনুমতি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ 

দেশে তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

Manual1 Ad Code

বঙ্গভ্যাক্স টিকার ট্রায়াল প্রাণিদেহে সফল হওয়ায় মঙ্গলবার এই অনুমোদন দেয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি)।

বিএমআরসির পরিচালক ডা. রুহুল আমিন যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেজ-১ (প্রথম ধাপ) এর পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এখনো লিখিত অনুমতি দেওয়া হয়নি। বাকি বিষয় ওষুধ প্রশাসন অধিদপ্তর দেখবে।

Manual3 Ad Code

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মার সহযোগী গ্লোব বায়োটেক দেশে করোনাভাইরাসের মহামারি শুরুর পর গত বছরের ২ জুলাই করোনা টিকা তৈরির কাজ শুরুর কথা জানায়।

Manual8 Ad Code

পরে বানরের দেহে বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল নিয়ে প্রতিবেদন গত ১ নভেম্বর বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) জমা দেয় করোনাভাইরাসের টিকা তৈরির লড়াইয়ে থাকা বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।

Manual4 Ad Code

গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন সেদিন যুগান্তরকে বলেছিলেন, যে কোনো টিকা তৈরির পর ধাপে ধাপে নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। সর্বশেষ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগে তা নির্দিষ্ট রোগ প্রতিরোধে অ্যান্টিবডি তৈরিতে সফলতার মুখ দেখলে তা টিকা হিসাবে স্বীকৃতি পায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code