মুজিব বর্ষে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

কুয়াকাটা (পটুয়াখালী) :
পটুয়াখালীর কলাপাড়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বিশ হাজার ৩’শ বৃক্ষ রোপন কর্মসুচির উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার শেষ বিকালে মোজহার উদ্দিন সরকারী অনার্স কলেজ চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিববুর রহমান মহিব। এসএফপিসি কলাপাড়া উপকূলীয় বনবিভাগ এ কর্মসূচীর আয়োজন আয়োজন করেন। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো.শহীদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার । অনুষ্ঠানের শুরুতে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও মঙ্গলসুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে গাছের চারা তুলে দেন প্রধান অতিথি। পরে কলেজ চত্বরে গাছের চারা রোপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি মহিববুর রহমান মুহিব। এছাড়া একটি করে চারা রোপন করেন বিশেষ অতিথিরা। এসময় সরকারী অনার্স কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম, পটুয়াখালী সহকারী বন সংরক্ষক দেবদাস মূখার্জী, উপজেলা বন কর্মকর্তা আবদুস সালামসহ ছাত্রলীগ নেতাকর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা বনকর্মকর্তা আবদুস সালাম জানান, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে কলাপাড়ায় তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বিশ হাজার ৩’শ ২৫ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code