কুয়াকাটায় অধিবাসের মধ্য দিয়ে রাসের আনুষ্ঠানিকতা শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥
অধিবাসের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধা কৃষ্ণের রাস উৎসবের আনুষ্ঠানিকতা। গতকাল রাত বারোটা এক মিনিটে সতের জোড়া যুগল পূর্তিমা দর্শনের মাধ্যমে এ রাসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় শাক,উলুধ্বনি এবং নাম কীর্তনে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গন। কুয়াকাটা রাধা কৃষ্ণ মন্দির ও কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে স্বাস্থ্য বিধি মেনে সনাতন ধর্মালম্বীরা রাসের আনুষ্ঠানিকতা শুরু করেন। পঞ্জিকা মতে আজ দুপুর ১ টা ৫৪ মিনিটে শুরু হবে পূর্নিমা। থাকবে পরদিন সোমবার বিকাল তিনটা পর্যন্ত। তাই প্রতিবছরের ন্যায় এবারও পূর্নিমার এ তিথিতে আগামীকাল কাকাডাকা ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গা¯œান করবে সনাতন ধর্মাবলম্বীরা। ইতিমধ্যে কুয়াকাটায় পূন্যার্থীদের ভীর জমতে শুরু করেছে। তবে করোনা ভাইরাসের কারনে এবার হচ্ছেনা মেলা। শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই এ উৎসব সীমাবদ্ধ থাকবে। দর্শনার্থী, পূন্যার্থী এবং ভক্তদের নিরাপত্তায় কুয়াকাটায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code