প্রেসক্লাব দুমকি’র কমিটিতে জসিম সভাপতি, মজিবুর সাধারণ সম্পাদক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি ॥
পটুয়াখালীর প্রেসক্লাব দুমকি’র বার্ষিক সাধারণ সভায় ২০২১-২০২২ সেশনের নূতন কমিটিতে আবারও জসিম উদ্দিন সুমন সভাপতি (বাংলাদেশের আলো) ও মজিবুর রহমান সাধারণ সম্পাদক (দেশ রূপান্তর) নির্বাচিত হয়েছেন। সভায় উপস্থিত অধিকাংশ সদস্যের প্রস্তাব-সমর্থণের ভিত্তিতে কন্ঠভোটে নির্বাচন কমিশনার ও প্রেসক্লাব সদস্য আবদুল মজিদ খান তাদেরকে নির্বাচিত ঘোষনা করেন। পরবর্তি ৭দিনের মধ্যে আলোচনার ভিত্তিতে কমিটির অন্যান্য পদগুলো নির্বাচন করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় সাবেক কমিটির সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন, সাধারন সম্পাদক মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহি সদস্য এম আমির হোসাইন, আরিফ হোসেন ও সোহাগ হোসেন প্রমুখ। আইটি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, নির্বাহি সদস্য ইঞ্জিনিয়ার কামাল হোসেন, দেলোয়ার হোসেন ও বাহাদুর হোসেন সভায় ভিডিও কনফারেন্সিং এ অংশ নিয়ে সম্মতি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code