মোটর সাইকেল চড়ে অফিস যাচ্ছেন মন্ত্রী পলক

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: মোটর সাইকেল চড়ে অফিসে যাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক এমপি। এ রকম চিত্র বাংলাদেশের প্রেক্ষাপটে সচরাচর দেখা না গেলেও বঙ্গবন্ধুর কন্যা দেশ পরিচালনার দায়িত্ব হাতে নেয়ার পর থেকে গত দশ বছরে দেশের প্রায় সেক্টরে আমুল পরিবর্তন হয়েছে।

এমপি ,মন্ত্রী থেকে শুরু করে সরকারী কর্মকর্তা কর্মচারীদের এমনি রাজনৈতিক নেতাদের মধ্যেও এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে।

আজ ৮ জানুয়ারী নিজ বাসা থেকে মোটর সাইকেল যোগে তিনি সচিবালয়ের উদ্দেশ্য রওয়ানা দেন।

Manual1 Ad Code

এ সময় সাধারণ পথচারীরা মোবাইল দিয়ে পলকের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন এবং মন্ত্রী ও সরকারের প্রশংসা করে নানা ধরনের স্ট্যাটাস দেন।

শাহ জামাল নামের একজন লিখেন শেখ হাসিনার চয়েস ভাল।এ রকম মন্ত্রী হলে দেশের কাজ হবে।

মোশাইদ আলী নামের একজন লিখেন এটাই বর্তমান সরকারের চিত্র।

Manual1 Ad Code

এর আগে সাভার স্মৃতিসৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাস যোগে সকল মন্ত্রী শ্রদ্ধা জানাতে যান।

Manual3 Ad Code

মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা নিজস্ব গাড়ি ব্যবহার না করে মঙ্গলবার সকালে ধানমন্ডি থেকে বাসযোগে সাভারে যান।

Manual7 Ad Code

এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, আমরা সবাই একসঙ্গে বাসে সাভার স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানিয়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code