রাজা তৃতীয় চার্লসের সফরসঙ্গী হবেন লিজ ট্রাস

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

লন্ডন অফিস: যুক্তরাজ্যের চারটি অঞ্চল সফরে নতুন রাজা তৃতীয় চার্লসের সফরসঙ্গী হবেন দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাস। সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য জাতীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে অঞ্চলগুলোতে এ সফরে যাচ্ছেন নতুন রাজা। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যজুড়ে জাতীয় শোকের নেতৃত্ব দেবেন রাজা তৃতীয় চার্লস। প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে সঙ্গে নিয়ে সোমবার বিকালে স্কটল্যান্ড, মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডে এবং শুক্রবার ওয়েলসে যাবেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code