খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হওয়ায় তার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল করেছে নাটোরের লালপুর থানা বিএনপি।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে লালপুরের ‘হাবিব আলয়’ নামের একটি ভবনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিল উপস্থিত ছিলেন লালপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পু, সাবেক যুগ্ম সম্পাদক প্রভাষক সিদ্দিক আলি মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, থানা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, যুগ আহবায়ক এ্যাড. মোস্তাফিজুর রহমান, থানা ছাত্রদলের আহবায়ক রায়হান কবীর সুইট, যুগ্ম আহবায়ক আবু রায়হান, লালপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আশিকুর রহমান মুক্তি প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code