সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে এলাকাবাসী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

বদলগাছী (নওগাঁ) :
বৃহত্তর রাজশাহী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন রাজশাহী , নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ শীর্ষক প্রকল্পের আওতায় নওগাঁর বদলগাছী উপজেলার পাশ দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর উপর কাদিবাড়ী ঘাটে একটি ৯০ মিটার পিসি গার্ডার ব্রীজ নির্মাণের প্রকল্প গ্রহন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ব্রীজটি নির্মাণের প্রাক্কলিত মূল্য ৫ কোটি ২১ লক্ষ ২৭৭। চুক্তি মূল্য ৪ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ২৪৯ টাকা ব্যয়ে এই পিসি গার্ডার ব্রীজটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ ইং সালের অক্টোবর মাসে। নির্মাণ কাজ সমাপ্তির সময় ছিল ২০১৯ ইং সালের মার্চ মাসে। কিন্তু ঠিকাদারের অবহেলায় নির্মাণ কাজ এখন পর্যন্ত শেষ হয়নি। আর এ কারণে এলাকাবাসী পড়েছে চরম বিপাকে। ঠিকাদারী প্রতিষ্ঠানটি ৯০ মিটার পিসি গার্ডার ব্রীজের কাজ সম্পন্ন করলেও সংযোগ রাস্তার কাজটি এখনো সমাপ্ত করেননি।
ঠিকাদারী প্রতিষ্ঠান ইথেন.পিএমপিএল জেভি এর সাথে যোগাযোগ করে জানা যায়, ব্রীজের কাজ সম্পন্ন শেষ করা হয়েছে। শুধু ব্রীজের দুই পাশে সংযোগ রাস্তাটি করা বাঁকী রয়েছে। তবে সেই সংযোগ রাস্তার কাজটি ও এতো দিনে শেষ করা হতো। কিন্তু এলাকাবাসী রাস্তায় মাটি ফেলাতে বিভিন্ন ভাবে বাঁধা দিয়েছে এর কারণে কাজ করতে সমস্যা হয়েছে। তিনি আরও বলেন ব্রীজের উচ্চতা অনুসারে মাটি ফেলতে হবে এতে করে ঐ এলাকার সাধারন মানুষের জমিতে গিয়ে মাটি পড়বে। আর সেই জমিতো সরকারী ভাবে একোয়ার করা হয়নি। কিছু দিন আগে বৃষ্টির কারণে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ও এলাকার মাঠ-ঘাট ডুবে যাওয়ার কারণে মাটি পাওয়া যায়নি। জমির মালিকরা সংযোগ রাস্তা করতে যদি বাঁধা নাদেয় তাহলে আমি দ্রুত কাজটি সম্পন্ন করে দিবো বলে জানান।
দেউলিয়া গ্রামের কাদিবাড়ী ঘাটের প্রবীন মাঝি মোশারফ হোসেন, দেউলিয়া গ্রামের মোঃ রেজাউল ইসলাম ও কাদিবাড়ী গ্রামের উজ্জল সহ এলাকাবাসী জানান, ব্রীজ নির্মাণ কাজ শেষ হলেও ব্রীজের দু’পাশে সংযোগ সড়ক না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ।
স্থানীয় সরকার ও প্রকৌশলী নওগাঁ জেলা (এলজিইডি) সূত্রে জানা যায়, করোনা কালিন সময় কালে নির্ধারিত সময়সীমার চাইতে সময় বেশী লেগেছে এর জন্য মেয়াদ বাড়ানোর জন্য কাগজ পত্র পাঠানো হয়েছে। নির্মাণ কাজ কিছু বাঁকী রয়েছে এবং যে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যেমে কাজ করা হচ্ছে, সেই প্রকল্পের কাজ শুরুর আগে এলাবাসীর সাথে বসে মিটিং করা হয়। সেই মিটিংএ এলাকাবাসীকে আমরা বলেছিলাম ব্রীজ হবে কিন্তু সংযোগ রাস্তাটি তৈরী করতে জায়গা জমি দিতে হবে এবং সেই সময় জমি দিতে রাজি হয়েছিলো। পরে ব্রীজ নির্মাণ হওয়ার পরে জমি দিতে রাজি হয়নি এলাকাবাসী। তারপরেও আমরা এলাবাসীর সাথে মিটিং করে দ্রুত সংযোগ রাস্তার কাজটি শেষ করার চেষ্টা চলছে।

Manual3 Ad Code

বদলগাছী উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, কাদিবাড়ী ঘাটে ছোট যমুনা নদীর উপরে গার্ডার ব্রীজ নির্মাণের কাজ শেষ হয়েছে। ব্রীজের দুই পাশে রাস্তা সংযোগের কাজ করার জন্য এলাকাবাসীর সাথে কথা বলা হয়েছে। ব্রীজের দুই পাশে দ্রুত সংযোগ রাস্তার কাজটি শেষ হবে এবং এলাকাবাসী এই চরম দূভোগ থেকে মুক্তি পাবে বলে তিনি মনে করেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code