লালপুরে ভেজাল গুড় কারখানা মালিকের জেল জরিমানা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

লালাপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরীর দায়ে রবিউল ইসলাম (৬০) নামের এক গুড় তৈরীর কারখানা মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ এক লক্ষ টাকা জরিমানা করেছে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী মেজিস্ট্রেট শাম্মি আক্তার এর ভ্রাম্যমান আদালত। সে ওই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।
র‌্যাব জানায়, সিপিসি -২ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিনের নের্তৃত্বে র‌্যাবের একটি দল শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার পুরাতন ঈশ্বরদীর ইয়ারপোর্ট মোড়স্থ সর্দার মার্কেট এলাকার একটি ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিযান চালায়। এসময় সেখান থেকে ১২ হাজার কেজি ভেজাল গুড়, ১০ কেজি সাদা আটা,১২ কেজি ফিটকিরি, ৯০০ কেজি চিনি সহ গুড় তৈরীর নানা সরঞ্জাম জব্দ করা হয় এবং কারখানার মালিক রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ এক লক্ষ টাকা জরিমানা করেন। এ সময় আদলতের নির্দেশে জব্দকৃত চিনি নিলামে ৫০ হাজার ৪শত টাকায় বিক্রি করা হয় যা সরকারী কোষাগারে জমা করা হয় এবং বাকি আলামত ধ্বংস করা হয়।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code