নাচোলে বই উৎসব পালিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নাচোল (চাঁপাইনবাবগঞ্জের)
সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বছরে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া বিনামূল্যের বই উৎসব পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ে, বেলা ১১টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে, ১২টায় বেগম মহসীন ফাজিল মাদ্রাসায়, দুপুর সাড়ে ১২টায় নাচোল ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও ১টায় নাচেল খ.ম.সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে বিনামূল্যে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম.হাসান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু ও নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা।
এছাড়া এদিন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতিগণের উপস্থিতিতে উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের বই বিতরণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code