তাহেরির হুঁশিয়ারি: ভালো হয়ে যাও মাসুদ

লেখক: Shiuly
প্রকাশ: ৬ মাস আগে

Manual3 Ad Code

কক্সবাজার প্রতিনিধি

আলোচিত ইসলামি বক্তা মাওলানা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেছেন, “সুন্নিদের দুর্বল মনে করলে ভুল হবে, আমরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানি। বর্তমান সময়ে চারদিকে সুন্নিদের জয়গান শোনা যাচ্ছে।”

Manual3 Ad Code

রোববার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ার শিল্প এলাকা মাঠে স্থানীয় সমাজ উন্নয়ন পরিষদ ও যুব উন্নয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত কক্সবাজার সুন্নি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

মাওলানা তাহেরি মাদকসেবী, ঘুষখোর ও সুদখোরদের বিরুদ্ধে ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বাক্য ‘ভালো হয়ে যাও মাসুদ!’ উল্লেখ করেন।

কনফারেন্সে আহলে সুন্নাত ওয়াল জামাআত ও গাউসিয়া কমিটির কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দরা অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, আহলে সুন্নাত ওয়াল জামাআত জাতীয় পরিষদের সাংগঠনিক সচিব হিসেবে দায়িত্ব পালন করা মাওলানা গিয়াস উদ্দিন তাহেরি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে আলোচিত থাকেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • তাহেরির হুঁশিয়ারি: ভালো হয়ে যাও মাসুদ
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code