“ত্রিশূল” সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মাস্ক তৈরী ও বিতরণ শুরু করেছে

লেখক:
প্রকাশ: ৬ years ago
SAMSUNG DIGITAL CAMERA

Manual1 Ad Code

সাপাহার (নওগাঁ) :
বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১আসনের সাংসদ বাবু সাধন চন্দ্র মজুমদার এমপির কন্যা তৃণা মজুমদার এর একটি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন “ত্রিশূল” এর উদ্যোগে নিয়ামতপুর, সাপাহার ও পোরশা উপজেলায় ঘাতক ব্যাধী করোনা মোকাবেলায় মাস্ক তৈরী ও বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সৃষ্টি একাডেমী স্কুলে এই মাস্ক তৈরীর উদ্বোধন করা হয়।
নিয়ামতপুর উপজেলা হতে আগত সংগঠন ত্রিশূলের সাধারণ সদস্যরা সাপাহারে এসে ওই বিদ্যালয়ে নিজ নিজ উদ্যোগে সেলাই মেশিন এনে মাস্ক তৈরী শুরু করেন। এ সময় সৃষ্টি একাডেমীর প্রধান শিক্ষক মিনা মেডাম সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ত্রিশূলের সদস্য নির্মল মার্ডি, শ্যামল হাাঁসদা, শুভাষ চঁড়ে, নিশান সহ অনেকে উপস্থিত ছিলেন। এক টানা মাস্ক তৈরীর পর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলায় এই মাস্ক বিনা মূল্যে বিতরণ করা হবে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ত্রিশূলের নেতৃবৃন্দ জানান। একটি সংগঠনের এই মহতী উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code