সমাজতান্ত্রিক মহিলা ফোরামের মানববন্ধন ও র‌্যালী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

তমাল ভৌমিক, নওগাঁ প্রতিনিধি
বাংলাদেশের সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপূরে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নওগাঁ জেলা শাখার উদ্যোগে শহরের মুক্তির মোড়ে এই কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাংগঠনিক সম্পাদক দিলরুবা নূরী।
জেলা শাখার সভাপতি বিথী রাণী সরকারের সভাপতিত্বে বাসদের নওগাঁর সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, ফোরামের সংগঠক মনি উড়াও, ফরজ মনি পাহান, ছাত্রফ্রন্টের শহর শাখার আহবায়ক মিজুনুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন কর্মস্থল ও পারিবারিক ভাবে বিভিন্ন ভাবে নারীদের নির্যাতন বন্ধ করতে সমঅধিকার দরকার। নারীদের এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। এতে একদিকে নারী নির্যাতন বন্ধ করতে হবে অন্যদিকে নারী বৈষম্য দূর করতে হবে। সরকারের কাছে নারীদের নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়েছে। পরে একটি র‌্যালী মুক্তির মোড় থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের হোটেল পট্টি গিয়ে শেষ হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code