রাণীনগরে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি ঃ
নওগাাঁর রাণীনগরে সরকারি খাদ্য গুদামে প্রান্তিক ও মাঝারি চাষিদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের লক্ষে কার্ডধারি কৃষকদের মধ্যে থেকে উন্মুক্ত লটারীা মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়। উপজেলা ধান চাল সংগ্রহ কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে নির্বাহী অফিসার আল-মামুনের সভাপতিত্বে স্থানীয় হলরুমে ৮টি ইউনিয়নের মধ্যে প্রথম দিনে কাশিমপুর ইউনিয়নের কৃষকদের মাঝে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, কৃষি অফিসার শহিদুল ইসলাম, খাদ্য অফিসার সিরাজুল ইসলাম, কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, ওসি এলএসডি শরিফুল ইসলামসহ কাশিমপুর ইউনিয়নের বেশ কিছু কৃষক। উল্লেখ্য যে চলতি ইরি-বোরো মৌসুমে রাণীনগর উপজেলায় ৩৪শ’ মেট্রিকটন ধান ১হাজার ৪০টাকা প্রতি মন দরে কৃষকের কাছ থেকে ক্রয় করা হবে। সেই বিভাজন মোতাবেক কাশিমপুর ইউনিয়নে ৯৫জন কৃষককে উন্মুক্ত লটারীর মাধ্যমে নির্বাচন করা হয় তারা প্রত্যেকে ২মেট্রিকটন ধান সরকারি গুদামে দিতে পারবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code