দক্ষিণ সুরমা ফুটবল একাডেমির নতুন কমিটি রাসেল সভাপতি নাসির সম্পাদক

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual6 Ad Code

সিলেট অফিস

Manual8 Ad Code

সম্ভাবনাময় ও প্রতিভাবান নবীন ফুটবল খেলোয়াড় অন্বেষণ এবং বাছাইপূর্বক বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদী বুনিয়াদী, মাধ্যমিক ও উচ্চতর প্রশিক্ষণ প্রদানকারী স্বেচ্ছাসেবী সংস্থা দক্ষিণ সুরমা ফুটবল একাডেমি, সিলেট এর নতুন কমিটি গঠন করা হয়েছে। একাডেমির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোঃ আক্কাছ উদ্দিন আক্কাই’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াসের সঞ্চালনায় সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট এর আজীবন সদস্য, লাউয়াই স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি, তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগী রোটারিয়ান রাসেল মাহবুব পিএইচএফ এমসিকে সভাপতি এবং সাবেক জেলা ফুটবল দলের কৃতী খেলোয়াড়, সোনালী অতীত ক্লাব, সিলেট’র সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে (২০২৫-২০২৯) ৪ বছর মেয়াদের জন্য ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Manual1 Ad Code

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন গিয়াস, রিয়াজ উদ্দিন হেলাল ও আব্দুল খালিককে, সহ-সাধারণ সম্পাদক ,শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান উদ্দিন, অর্থ সম্পাদক মুর্শেদ সামী,প্রচার সম্পাদক মোহাম্মদ অমিত, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল আহমদ,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুবেল আহমেদ, এবং আবদাল মিয়া, কামরুল হাসান, শফী আহমদ, ইসমাইল আব্দুল্লাহ শিহাব, শাহীন আলী ও অন্তর আহমদকে নির্বাহী সদস্য করা হয়।
উল্লেখ্য, একাডেমির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোঃ আক্কাছ উদ্দিন আক্কাই স্থায়ীভাবে স্বপরিবারে বসবাসের উদ্দেশ্যে ৪ জুন বুধবার যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন। এ জন্যে তড়িগরি করে কমিটি গঠনের মূল কারণবলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক বিজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • দক্ষিণ সুরমা ফুটবল একাডেমির নতুন কমিটি রাসেল সভাপতি নাসির সম্পাদক
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code