জূড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের বার্ষিক মিলাদ মাহফিল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

বিশেষ সংবাদদাতা :

Manual2 Ad Code

মৌলভীবাজারের জুরী তৈয়বুননেছা খানম সরকারি কলেজের বার্ষিক মিলাদ মাহফিল গত ২৯ নভেম্বর সোমবার সম্পন্ন হয়েছে। কলেজ অডিটোরিয়ামে সকাল ৯টায় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফরহাদ আহমেদ এর সভাপতিত্বে এবং ইসলামীক স্টাডিজ বিভাগের প্রভাষক খালেদ মোহাম্মদ সালাহউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ প্রতিষ্ঠাতা, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ প্রতিষ্ঠাতা সদস্য এম এ মুজিব মাহবুব। এ সময় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের একাডেমিক দায়িত্বে নিয়োজিত মোঃ মোয়াজ্জিন হোসেন, সহকারী অধ্যাপক নাছরিন পপি, মিলাদ উদযাপন কমিটির আহবায়ক মোহা. আব্দুল হাই, উচ্চমাধ্যমিক পরীক্ষা কমিটির সভাপতি হিরন্ময় দেব, বাংলা বিভাগীয় প্রধান আব্দুল রব্বানী প্রমুখ। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, রোভার আশরাফ, হাসানুজ্জামান শোয়েব, ফাতেমা আক্তার জুঁই। আলোচনা সভাশেষে অতিথিবৃন্দ বার্ষিক মিলাদের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। মহতী এ অনুষ্ঠানে ২০২১ সালে কলেজ হতে ৬৩২ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন জুড়ী জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code