দল মতের উর্ধে উঠে ত্রাণ সহায়তা দিতে হবে – তোফায়েল আহমেদ এমপি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

ভোলা :

Manual4 Ad Code

দল মতের উর্ধে উঠে ত্রাণ সহায়তা দিতে হবে। টিলিকনফারেন্সে তোফায়েল অাহমেদ। সাবেক বানিজ্যমন্ত্রী ও আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন,অসহায় দরিদ্র মানুষের কোন দল নেই। দলীয় চিন্তা করে কেউ যেন রিলিফ বন্টন না করে। দল মতের উর্ধ্বে উঠে ত্রাণ বিতরণ করতে হবে। যারা দু:স্থ যাদের কিছু নেই তারা যেন সঠিকভাবে ত্রাণ পেতে পারে সেই ব্যবস্থা করতে হবে।
আজ রবিবার সকালে ভোলা সদর উপজেলা কমপ্লেক্স চত্বরে তোফায়েল আহমেদের পক্ষ থেকে দ্বিতীয় দফায় ত্রাণ বিরতণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে টেলিকনফারেন্সের বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তোফায়েল আহমেদ আরও বলেন, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ বিতরণ কমিটি গঠন করতে হবে। মনে রাখতে হবে কেউ যেন কষ্ট না পায়। করোনা একটি বিশ্ব মহামারি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক পদক্ষেপ নিয়েছেন। আল্লাহর রহমতে এখনো পরিস্থিতি ভালো আছে। সকলে সামাজিক দূরত্ব বজায় রাখবেন। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলতে হবে। করোনা প্রতিরোধে অনেকগুলো পদক্ষেপ নেয়া হয়েছে। এই পদক্ষেপগুরো যদি মেনে চলতে পারি তা হলে  সতর্ক থাকতে হবে।
রবিবার দ্বিতীয় দফায় ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের হতদরিদ্র ৩ হাজার পরিবারের মাঝে তোফায়েল আহমেদ এমপির পক্ষ থেকে তেল, আটা, লবণ ও চিনি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নবিক, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, নবিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাাদক আজিজুল ইসলাম প্রমূখ

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code