দিনে দিনে বাড়ছে যুক্তরাজ্যে করোনার ভয়াবহতা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : প্রতিনিয়ত প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রকোপ বেড়েই চলেছে যুক্তরাজ্যে। দেশটি বুধবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রথমবারের মতো এক হাজার ৬৪ জনের মৃত্যু হয়েছে।

Manual5 Ad Code

এনিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৮৪ হাজার ৭৬৭ জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ৪৭ হাজার ৫২৫ জন। এতে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ছাড়ালো।

Manual1 Ad Code

দেশটিতে করোনার নতুন ধরনের প্রকোপ রুখতে চলছে কঠোর লকডাউন। খুব গুরুত্বপূর্ণ কোন প্রয়োজন ছাড়া দেশটিতে কারো বাইরে গেলে গুণতে হচ্ছে জরিমানা।

এছাড়া এরই মধ্যে দেশটির চিফ মেডিক্যাল অফিসার সতর্ক করে বলেছেন, আগামী সপ্তাহগুলোতে করোনার ভয়াবহ রূপ আরও আসতে পারে।

Manual5 Ad Code

এনিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রয়োজনে আরও কঠোর বিধিনিষেধ আসতে পারে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম করোনার আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code