প্যারাগুয়েতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পার্লামেন্ট সদস্যসহ নিহত ৪

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে দেশটির এক পার্লামেন্ট সদস্য ও তাঁর তিন সহযোগী নিহত হয়েছেন। গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।

Manual3 Ad Code

নিহত পার্লামেন্ট সদস্যের নাম ওয়াল্টার হার্মস। তিনি প্যারাগুয়ের ক্ষমতাসীন দল কলোরাডো পার্টির সদস্য।

পুলিশ জানিয়েছে, রাজধানী আসুনসিওনের ১৮০ কিলোমিটার (১১২ মাইল) দূরে এক এলাকা থেকে আকাশে ওড়ার পরপরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা লিখেছেন, ‘আমাদের সহকর্মী, বন্ধু ও স্বপ্নদ্রষ্টা ভাই ওয়াল্টার হার্মসের মৃত্যুর খবর পেয়ে গভীর বেদনা বোধ করছি।’

Manual7 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি মাঠে উড়োজাহাজের ধ্বংসাবশেষ পড়ে আছে। সেখানে আগুন জ্বলছে।

Manual1 Ad Code

পুলিশের ভাষ্য অনুযায়ী, উড়োজাহাজটি উড্ডয়নের সময় একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং এটিতে আগুন ধরে যায়। জ্বলন্ত অবস্থাতেই এটি মাটিতে আছড়ে পড়ে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code