পরীক্ষা পেছানোর কোনও সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘অনেক আগে থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষা পেছানোর কোনও সুযোগ নেই। ঘোষিত তারিখ থেকেই পরীক্ষা শুরু হবে।’

Manual7 Ad Code

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এসব কথা জানান।

Manual8 Ad Code

এদিকে রাজধানীসহ দেশের কয়েক জেলায় পরীক্ষা পেছানোর দাবি নিয়ে কয়েক দিন ধরে আন্দোলন কর আসছে শিক্ষার্থীরা।

Manual5 Ad Code

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সব পরীক্ষার আগে দেখি পরীক্ষার্থীদের একটা অংশ বলে পরীক্ষা পেছাও। আমরাও যখন কম বয়সে শিক্ষার্থী ছিলাম, আমরাও দেখে দেখে অভ্যস্ত যে কলেজে-স্কুলে পরীক্ষা পেছাও। যারা দাবি করে, তারা বলে যে আমি পরীক্ষার জন্য তৈরি না, একটু সময় প্রয়োজন। ভালো করে পড়ে তৈরি হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code