নিউইয়র্কে গানে গানে কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্না দে’র জন্মশত বার্ষিকী

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

নিউইয়র্ক : ‘মুকুট তাতো পড়ে আছে রাজা শুধু নেই’, ‘দ্বিপ ছিল শিখা ছিল’ ইত্যাদি জনপ্রিয় ৪৫টি গানের মাধ্যমে উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্না দে’র জন্মশতবার্ষিকী উদযাপিত হলো নিউইয়র্কে। বাঙালির হৃদয়ে গেঁথে থাকা সঙ্গীতে শিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের অনন্য এ অনুষ্ঠানের আয়োজন করে ‘রুপন্তী ইউএসএ’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় নিউইয়র্কস্থ ‘বাংলা টিভি’।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

 

সর্বস্তরের প্রবাসীর উপস্থিতিতে এটি অনুষ্ঠিত হয় ১৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় জ্যামাইকায় স্টার কাবাব পার্টি হলে। এ সময় মান্না দে’র স্মৃতিচারণ এবং আমেরিকা প্রবাসীদের সাথে দীর্ঘ সম্পর্কের প্রসঙ্গ আলোকপাত করেন হোস্ট সংগঠনের কর্ণধার শারমিন রেজা ইভা, কমিউনিটি লিডার টমাস দুলু রায়, ফখরুল ইসলাম দেলোয়ার, লেখক জীবন চৌধুরী, সাংবাদিক কৌশিক আহমেদ, আবির আলমগীর প্রমুখ। শুরুতে এই অনুষ্ঠানে মান্না দে’র সাড়া জাগানো সঙ্গীত পরিবেশনের একমাত্র শিল্পী শান্তনু ভৌমিককে বিপুল করতালির মধ্যে ফুলেল শুভেচ্ছা জানান ‘রূপন্তী ইউএসএ’র সিইও মীর ই ওয়াজেদ শিবলী, লুৎফর রহমান এবং নাসরীন রেজা। গানের ফাঁকে প্রবাসের জনপ্রিয় দুই শিল্পী এবং কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসানকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথি শিল্পী শান্তনু ভৌমিক। এ সময় স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের এই দুই শিল্পী মান্না দে’র আত্মার শান্তি কামনা এবং গভীর শ্রদ্ধা জ্ঞাপণ করেন।

Manual3 Ad Code

 

প্রচন্ড ঠান্ডা সত্তে¡ও গানপ্রিয় প্রবাসীরা অনুষ্ঠানে এসে শান্তনুর গানের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া মান্না দে’র সান্নিধ্য লাভের প্রয়াস চালান। হারানো দিনের গানগুলোর সাথে তবলা সঙ্গত করেন খুশবু আলম, মন্দিরায় ছিলেন শহীদউদ্দিন এবং কী বোর্ডে পার্থ। সমগ্র অনুষ্ঠানের চমৎকার উপস্থাপনা করেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপিকা শারমিন রেজা ইভা। এনআরবি নিউজ

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code