নতি স্বীকার করলো সুইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

লন্ডন প্রতিনিধি: তুরস্কের চাপে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একজন দোষী সাব্যস্ত সদস্যকে আঙ্কারার কাছে হস্তান্তর করেছে সুইডেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ লাভের অংশ হিসেবে সুইডেন এমন পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর আল জাজিরা’র।

Manual5 Ad Code

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, সশস্ত্র পিকেকের গোষ্ঠীর সদস্যপদের জন্য মাহমুদ তাতকে ছয় বছর ১০ মাসের কারাদণ্ড দিয়েছিল তুরস্ক। কিন্তু ২০১৫ সালে সুইডেনে পালিয়ে যায় সে। সেখানে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করলে তা প্রত্যাখান করে দেশটি।
বেসরকারি এনটিভি সম্প্রচারমাধ্যমে জানা গেছে, মাহমুদকে ইস্তাম্বুল বিমানন্দরে পাঠানো হলে তাকে নিয়ে যায় পুলিশ। শনিবার আদালতে পাঠানো হয়।

Manual5 Ad Code

ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পদ পেতে গত মে মাসে আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন। তবে এই আবেদনের বিরোধিতা করে আসছিল ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র তুরস্ক। তাদের দাবি, হেলসিঙ্কি ও স্টকহোম কুর্দি গোষ্ঠীকে সহায়তা করছে এবং আঙ্কারার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও তুরস্ক-সুইডেন একে অপরের নিরাপত্তার হুমকির বিরুদ্ধে পূর্ণ সমর্থন দিয়ে যাবে বলে একটি চুক্তিতে যৌথ স্বাক্ষরের পর আপত্তি প্রত্যাহারে সম্মত হয় আঙ্কারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code