ড্রোন হামলায় পুতিনকে হত্যার চেষ্টা করেছে ইউক্রেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়া অভিযোগ করেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ড্রোন হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেছে ইউক্রেন। বুধবার ক্রেমলিন অভিযোগ করেছে, ইউক্রেন মঙ্গলবার দিবাগত রাতে এই ব্যর্থ হত্যা চেষ্টা করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের এক সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, অভিযুক্ত ড্রোনের ঘটনার সঙ্গে কিয়েভের কোনও ধরনের সংশ্লিষ্টতা নেই।

Manual7 Ad Code

মস্কো অভিযোগ করেছে, ক্রেমলিনে দেয়াল ঘেরা পুতিনের বাসভবনে হামলার জন্য দুটি ড্রোন ব্যবহার করা হয়। কিন্তু ইলেক্ট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন দুটিকে ধ্বংস করেছে।

ক্রেমলিন বলেছে, এই ঘটনার পাল্টা পদক্ষেপ নেওয়ার অধিকার রাশিয়ার রয়েছে।

রয়টার্স বলেছে, এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, ইউক্রেনে যুদ্ধ জোরদার ও তীব্র করতে হামলার অভিযোগ দিয়ে ন্যায্যতা দিতে চেষ্টা করবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code