

সিলেটে বাক-শ্রবন প্রতিবন্ধীদের কল্যান সংস্হার সদস্যদের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে। ২জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট সদর উপজেলার টুকের বাজারে সিলেট-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলদশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ড,এ কে আব্দুল মোমেন এর পক্ষ থেকে একম্বল বিতরন করা হয়।
বাক-শ্রবন প্রতিবন্ধীদেরকে সহযোগীতা ও তাদের প্রতি ভালবাসার নিদর্শন স্বরুপ এ কম্বল তাদর হাতে তুলে দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রীর পক্ষে সিলট বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যাণ সংস্হার সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্হা (বাসস) ‘র ব্যুরোচীফ মকসুদ আহমদ মকসুদ এ কম্বল বিতরন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে সাংবাদিক এস সুটন সিংহ,সাংবাদিক এস আলমগীর সহ সিলেট বাক-শ্রবন প্রতিবন্ধী কল্যান সংস্হার সকল সদস্য বৃন্দ উপস্হিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্যে মকসুদ আহমদ মকসুদ প্রতিবন্ধীদের জন্য এ অনুদান প্রদান করায় মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর সু স্বাস্হ্য কামনা করা হয়।