ধুনট গণকবরের রাস্তা পেয়ে উচ্ছ্বসিত এলাকাবাসি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

ধুনট (বগুড়া):
বগুড়ার ধুনট উপজেলায় স্বাধীনতার পর দীর্ঘদিন ধরে শহীদদের গণকবরে যাতায়াতের জন্য কোন রাস্তা ছিল না। ফলে বিভিন্ন জাতীয় দিবসে শহীদদের গণকবর জিয়ারত করতে গিয়ে উপজেলা প্রশাসনসহ সর্বসাধারণকে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে গণকবরে যাতায়াতের রাস্তার ব্যবস্থা করায় খুশি এলাকাবাসি।

শহীদদের গণকবরটি ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামে অবস্থিত। সেখানে চির নিদ্রায় শায়িত আছেন জহির উদ্দিন, মোস্তাফিজুর রহমান, ফরহাদ আলী, পর্বত আলী, জিল্লুর রহমান, আব্দুল লতিফ, নুরুল ইসলামসহ নাম না জানা আরো ২১জন মুক্তিযোদ্ধা।

দীর্ঘদিনের এ দুর্ভোগের নিরসন করার জন্য ১শতক জায়গা কিনে নিয়ে জমির মালিকানা হস্তান্তরের নিবন্ধন শেষে গণকবরে যাতায়াতের জন্য রাস্তা বানিয়েছে উপজেলা প্রশাসন। এতে আনন্দে উচ্ছ্বসিত এলাকাবাসি। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে জমি বিক্রেতা ডাঃ আব্দুল জব্বারের হাতে জমি ক্রয়ের নগদ ৭০হাজার টাকা তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

Manual7 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, প্রভাষক সিরাজুল ইসলাম লিটন ও ধুনট পৌরসভার কাউন্সিলর আলী আজগর মান্নান প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code