নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিলবাইডেন

লেখক: Rumie
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Manual5 Ad Code

মিশিগান ডেস্ক:মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন তাঁর নতুন বইকে কেন্দ্র করে শুরু করতে যাচ্ছেন একটি বিশেষ আলাপচারিতামূলক ট্যুর, যার অংশ হিসেবে আগামী ১৬ জুন তিনি উপস্থিত থাকবেন মিশিগান থিয়েটারে। “এ কনভারসেশন উইথ জিল বাইডেন” শিরোনামের এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে পাঠক ও অনুসারীদের মধ্যে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানটির টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে। এই সফরটি মূলত তাঁর আসন্ন বই ঠরবি ভৎড়স ঃযব ঊধংঃ ডরহম-এর প্রচারণার অংশ। বইটি প্রকাশিত হবে ২ জুন, যেখানে তিনি ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ের অজানা অভিজ্ঞতা, ব্যক্তিগত অনুভূতি এবং গুরুত্বপূর্ণ শিক্ষার গল্প তুলে ধরেছেন। চারটি শহরজুড়ে এই ট্যুরে তিনি পাঠকদের সঙ্গে সরাসরি সংলাপে অংশ নেবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code