বিশ্বে বাড়ছে করোনার মৃত্যুর মিছিল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি: লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গোটা বিশ্বে আক্রান্ত ৩০ লাখের বেশি। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ২ লাখ। যুদ্ধকালীন তৎপরতায় মারণভাইরাসের ওষুধ খুঁজছেন বিজ্ঞানীরা। গোটা বিশ্ব থেকে করোনাভাইরাস সংক্রান্ত লাইভ খবর বাংলায়।
করোনা মৃত্যুতে স্পেনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ফ্রান্স, মৃত্যু বেড়ে ২৩,২৯৩। ব্রিটেনে মৃত্যু বেড়ে ২১ হাজার, গোটা বিশ্বে ২,১২,৫৮০। স্পেনে নতুন করে করোনা আক্রান্ত হলেন ২৭০৬ জন। বাংলাদেশে নতুন করে করোনা আক্রান্ত ৫৪৯ জন। রাশিয়ায় নতুন করে করোনা আক্রান্ত ৬৪১১। মোট আক্রান্ত ৯৩ হাজার। ব্রাজিলে নতুন করে করোনা আক্রান্ত ৯৪৫ জন। ফিলিপিন্সের রাস্তায় ঘুরে ঘুরে খাবার বিলি করলেন স্পাইডারম্যান। করোনা আক্রান্তের নিরিখে এ বার চিনকে ছাপিয়ে গেল রাশিয়া। সেখানে মাত্র একদিনে নতুন করে ৬,১৯৮ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে, ফলে মোট আক্রান্তের সংখ্যা ৮৭,১৪৭। সেখানে চিনে মোট আক্রান্ত ৮২,৮৩০। আক্রান্ত ব্যাপকহারে বাড়লেও মৃতের সংখ্যা ৭৯৪-এ থামিয়ে রাখতে পেরেছে ভ্লাদিমির পুতিনের দেশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code