মানসিক চাপ কমাবে যে ১০ খাবার

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের ১৬.৮% মানুষ মানসিক বিষণ্নতায় ভুগছে। যা দিন দিন বেড়েই চলছে। তাছাড়া মানসিক চাপ দেহে ফ্রি র‌্যাডিকেল তৈরি করে, যা ক্যান্সার সৃষ্টির অন্যতম উপাদান। তাই কিভাবে আমরা মানসিক চাপ বা বিষণ্নতা কমাবো, সে ব্যাপারে জানা উচিত। আসুন জেনে নেই কী কী খাবার খেলে মানসিক চাপ কমবে। বিস্তারিত জানাচ্ছেন মো. বিল্লাল হোসেন—

টার্কির মাংস: দেহের প্রোটিনের অন্যতম উৎস মুরগির মাংস। বিশেষ করে টার্কি মুরগির বুকের মাংস, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। এ খাবারে দেহে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়। এছাড়া এ মুরগিতে উপস্থিত প্রোটিন সেরাটোনিন উৎপাদনেও সাহায্য করে। যা আমাদের ক্ষুধা বাড়ায়, মন প্রফুল্ল রাখে এবং অনুভূতি শক্তি বাড়ায়।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

স্যামন মাছ: স্যামন মাছ খুবই পুষ্টিকর একটি মাছ। স্যামন মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আমাদের স্ট্রেস হরমোনের প্রভাব থেকে রক্ষা করে। স্যামন মাছের এক তৃতীয়াংশ আউন্সে দুই হাজার মিলিগ্রামেরও বেশি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়।

 

Manual2 Ad Code

শাক-সবজি: মানসিক চাপ কমাতে শীতকালীন পালংশাক অন্যতম। পালংশাক শরীরে ডোপামিন তৈরি করে। ডোপামিন আমাদের মেজাজ শান্ত রাখতে সাহায্য করে। ২০১৩ সালে ওটাগো বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, শিক্ষার্থীরা সবুজ শাক-সবজি এবং ফল খেলে আগের চাইতে প্রফুুল্ল অনুভব করে। একই সাথে তাদের মন-মেজাজ শান্ত ও খুশি থাকে।

জাম: জাম একটি উপকারী ফল। জাম থেকে অ্যান্টি অক্সিডেন্ট ও ফাইটো নিউট্রিয়েন্টস যেমন-ক্যামফেরল, কোয়েরসিটিন, ইলাজিক অ্যাসিড, সায়ানিডিন-৩-গ্লুকোসাইড পাওয়া যায়। যা আমাদের মানসিক অবস্থার উন্নতি ঘটাতে সক্ষম। যেসব ফল আমাদের মানসিক চাপ থেকে নিস্তার দিতে পারে, তার মধ্যে জাম অন্যতম।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code