নতুন মহাকাশ কেন্দ্রের প্রথম মডিউল উৎক্ষেপণ করলো চীন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual7 Ad Code

পৃথিবীর কক্ষপথে স্থাপন করতে যাওয়া স্থায়ী মহাকাশ কেন্দ্রের গুরুত্বপূর্ণ মডিউল উৎক্ষেপণ করেছে চীন। লং মার্চ ফাইভ বি রকেটে করে ওয়েনচাং স্পেস লঞ্চ সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়। দ্য তিয়ানহে নামের এ মডিউলে রয়েছে ক্রু সদসদের জন্য থাকার ঘর। মহাকাশ গবেষণার সূচনাকারীদের মধ্যে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে চীন।  কেবল ২০০৩ সালে কক্ষপথে নিজেদের নভোচারী পাঠাতে সক্ষম হয় দেশটি। তার আগেই রাশিয়া ও যুক্তরাষ্ট্র নভোচারী পাঠিয়েছিল। তবে সম্প্রতি মহাকাশ গবেষণার ওপর জোর দিয়েছে চীন। এরই অংশ হিসেবে স্থায়ী একটি মহাকাশ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় দেশটি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code