শাবির ১৬ শিক্ষক বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাবেন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ১৬ জন শিক্ষক। তারা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’র ২০২০-২১ অর্থবছরে বিশেষ অনুদান হিসেবে এ ফেলোশিপ পাবেন।

সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব ড. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে ৫৭৯ টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়।

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, ইন্টার ডিসিপ্লিনারি, পরিবেশ বিজ্ঞান এবং প্রকৌশল ও ফলিত বিজ্ঞানে ফেলোশিপ পাচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১ হাজার ১৫৮ জন গবেষক।

Manual3 Ad Code

শাবিপ্রবির মনোনীত শিক্ষকদের মধ্যে রয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান, অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম, অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, অধ্যাপক ড. আসিফ ইকবাল, সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক ও মো. সোলাইমান হোসেন।

ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগ থেকে অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান ও সহকারী অধ্যাপক শাফায়েত আহমেদ।

Manual5 Ad Code

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগ থেকে অধ্যাপক ড. আবু ইউসুফ ও সহকারী অধ্যাপক মো. শাহাদাত হোসেন।

এছাড়া, রসায়ন বিভাগ থেকে অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক ড. আহমেদ জালাল ফরিদ উস সামাদ, অধ্যাপক ড. নূর উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, সহকারী অধ্যাপক মাসুম তালুকদার ও বেলাল আহমেদ মনোনীত হয়েছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code