আগামী বছরই খুলবে খুলনা-মোংলা রেললাইন: রেলমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

২০২১ সালের ডিসেম্বরের মধ্যেই খুলনা থেকে মোংলা বন্দর পর্যন্ত নির্মাণাধীন নতুন রেললাইন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

শনিবার (৩০ জানুয়ারি) এই প্রকল্প পরিদর্শনের সময় রূপসা রেলসেতু নির্মাণের জায়গায় সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

রেলমন্ত্রী বলেন, সমস্যাগুলো শেষ করে ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করতে হবে। এজন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ করতে হবে।

Manual6 Ad Code

মন্ত্রী বলেন, এ রুট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।  মোংলা বন্দরের মাধ্যমে বিভিন্ন পণ্য পরিবহন করে সহজেই সারাদেশে পৌঁছানো যাবে।  বন্দর ব্যবহার করে নেপাল, ভুটান ও ভারত আমাদের সাথে বাণিজ্যিক সুবিধা বাড়ানোর সুযোগ পাবে এবং এর মাধ্যমে দেশের অর্থনীতি চাঙ্গা হবে।

রেলপথমন্ত্রী বাংলাদেশ রেলওয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, ২০২২ সালে কক্সবাজার পর্যন্ত রেললাইন চালু, পদ্মাসেতুর রেললাইন চালু এবং এ বছর এ প্রকল্প চালু হলে রেলওয়েতে আমূল পরিবর্তন ঘটবে।

 

Manual5 Ad Code

পরে মন্ত্রী রুট ধরে খুলনা থেকে মোংলা বন্দর পর্যন্ত পরিদর্শন করেন। খুলনা থেকে মোংলা পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পটি ৬৪ কিলোমিটার ব্রডগেজ লাইন। এর মাধ্যমে মোংলা বন্দরের সাথে সংযোগ স্থাপন হবে। সুন্দরবনে বেশি পর্যটক আসার সুযোগ পাবেন। এ পর্যন্ত এ প্রকল্পের ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেল‌ওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনের সময় ছিলেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code