যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বন্দুকের গুলিতে নিহত ২, আহত ৪

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ ::
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস নগরীতে রোববার বিকেলে এক বন্দুকধারীর গুলিতে দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

Manual2 Ad Code

লস অ্যাঞ্জেলস কাউন্ট্রি শেরিফ বিভাগের এক সতর্ক বার্তায় বলা হয়, ব্লাকলে এভিনিউয়ের ১২২০০ নম্বর ব্লকে স্থানীয় সময় ৪টা ১৩ মিনিটে (গ্রিনিচ মান সময় ২০১৩ টা) এ হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই পুরুষ নিহত হন।

জানা যায়, সেখানে বন্দুক হামলায় আহত আরো চারজনকে পার্শ্ববর্তী হাসপাতালে নেয়া হয় এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের শারিরীক অবস্থা জানা যায়নি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code