বিএনপি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, বিএনপি কেবল সরকার পতনের লক্ষ্যে কিংবা তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য নিয়ে মাঠে নামে নাই। তারা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে।

Manual1 Ad Code

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ এসব কথা বলেন তিনি।

Manual7 Ad Code

আব্দুর রহমান বলেন, বিএনপিসহ যেসব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখছেন, তাদের সে স্বপ্ন বাংলার মাটিতে আর বাস্তবায়ন হবে না। এদেশে সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে অবশ্যই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দেখতে চাই।

তিনি বলেন, প্রয়োজন হলে আর একবার আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিবারের সন্তানেরার পাঞ্জা ধরবে। লড়াই করবো, তবুও মাঠ ছাড়বো না। শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে, এদেশের মানুষের মুখে হাসি ফুটবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code