ঘরোয়া সংকট মোকাবিলায় হিমশিম খাচ্ছে বিএনপি: কাদের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ঘরোয়া সংকট মোকাবেলায় বিএনপি হিমশিম খাচ্ছে এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন রাজনীতিতে উভয় সংকটে। একদিকে অপরাজনীতির জন্য জনগণের কাছে নিন্দিত। অপরদিকে দলের ভেতরেও মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ সংকটে। আজ সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

Manual1 Ad Code

সেতুমন্ত্রী বলেন, বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। দেশের উন্নয়ন ও অগ্রগতি অনেকের পছন্দ হয় না এমনটা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ দেশ সমৃদ্ধ হলে, অর্থনীতির ভীত মজবুত হবে। কিন্তু তাতে অনেকর গায়ে জ্বালা ধরে, তারা আজও সক্রিয় নানান অপকৌশলে। ভোটের দিন জনরায় প্রত্যাখ্যান করা তাদের অপকৌশলের অংশ। বিএনপি ভোটারদের উপর আস্থা হারিয়ে এখন প্রতিশোধ নিতে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code