ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় র‌্যালি আজ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপনের ধারাবাহিকতায় আজ বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।

রোববার বেলা ১১টায়  উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে এই র‌্যালি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা র‌্যালিতে অংশ নেবেন।

Manual8 Ad Code

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হবে।

ঢাবির শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষ্যে ১ ডিসেম্বর থেকে ধারাবাহিক কর্মসূচি চলছে।

Manual5 Ad Code

আজ বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে আলোচনাসভায় রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল অংশগ্রহণ করবেন।

Manual1 Ad Code

আলোচনাসভা শেষে বিকাল সাড়ে ৫টায় কেন্দ্রীয় খেলার মাঠে জনপ্রিয় ব্যান্ড দলগুলোর পরিবেশনায় কনসার্ট অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code