বিরল আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

বিরল (দিনাজপুর) :
বাংলাদেশ আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিরল উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করেছে।
কর্মসূচীর মধ্যে ছিল মঙ্গলবার সকাল ৮ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর সৃতিস্তম্ভে ফুলের ডালা দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া এবং সকাল সাড়ে ১০ টায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বৃক্ষ রোপন। সকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সহ-সভাপতি সারোয়ারুল ইসলাম বাবলু, আলহাজ্ব আক্তার হোসেন, আনোয়ারুল ইসলাম, লুৎফর রহমান লুতু, প্রফেসার আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আল্লামা আজাদ ইকবাল লাবু, সাংগঠনিক সম্পাদক প্রফেসার বিভূতি ভ’ষন রায়, লায়লা আরজুমান্দ বানু, সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান কামু, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহেদ, প্রচার সম্পাদক মহসীন আলী, সহ-প্রচার সম্পাদক মোজাফ্ফর হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান ভুট্ট, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, মহিলা লীগের সভাপতি কুলছুমা খাতুন, সাধারণ সম্পাদক বিলকিস পারভীন, সহ-সভাপতি ওয়াহেদা বেগম, মহিলা যুব লীগের সভাপতি রশিদা খাতুন রুবি, স্বেচ্ছা সেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুরজিত কুমার বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশাদুজ্জামান আপেল, ছাত্র লীগের সাধারণ সম্পাদক মিঠুন কুমার রায়সহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code