ইসি নিরপেক্ষতার পরীক্ষায় সম্মানের সঙ্গে উত্তীর্ণ হবে, প্রার্থিতা ফিরে পেয়ে মাহী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

জাতীয় ডেস্ক:

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন মুন্সিগঞ্জ-১ আসনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মাহী বদরুদ্দোজা চৌধুরী। প্রার্থিতা ফিরে পেয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত পরিবেশ সুন্দর, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আশা করছি, নির্বাচন কমিশন নিরপেক্ষতার পরীক্ষায় সম্মানের সঙ্গে উত্তীর্ণ হবে।’

Manual4 Ad Code

রোববার (১০ ডিসেম্বর)  নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। সেখানে চার নির্বাচন কমিশনারও উপস্থিত রয়েছেন। গ্যারান্টার ঋণ খেলাপের দায়ে মাহীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

Manual7 Ad Code

প্রার্থিতা ফিরে পাওয়ার পর মাহী বি চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ইজ্জতের মালিক আল্লাহ। আমরা নির্বাচনে ছিলাম, নির্বাচন আছি। আমরা শান্তির পক্ষে বিজয় ছিনিয়ে আনব ইনশা আল্লাহ।’

Manual4 Ad Code

মাহী বি চৌধুরী বলেন, ‘বিক্রমপুরের মানুষ শান্তির প্রতীক কুলা মার্কায় একত্র হবে। আমরা বলছি, রাজনৈতিক চিটা, ময়লা, ধুলা উড়িয়ে দেবে কুলা। শান্তির রাজনীতির পক্ষে বিক্রমপুরের মানুষ আবারও বিজয় সুনিশ্চিত করবে ইনশা আল্লাহ।’

bnusbd/আরএন

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code