ডিমলায় শিক্ষা বৃত্তি ও উপকরন বিতরন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডিমলা (নীলফামারী) :
নীলফামারীর ডিমলায় প্রধানমন্ত্রীর উপহারের শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার আফতাব উদ্দিন সরকার মিলনায়তনে ২০১৯-২০২০ অর্থ বছরে উপজেলার সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২২৭টি পরিবারের শিক্ষার্থীদের মাঝে প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেনীর ১৬২জনের মাঝে ৪শ টাকা, ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম শ্রেনীর ৫৫জনের মাঝে ৫শ টাকা ও একাদশ থেকে দ্বাদশ শ্রেনীর ১০ জন শিক্ষার্থীদের মাঝে ৮শ টাকা শিক্ষা বৃত্তি ও বিভিন্ন শিক্ষা উপকরন বিতন করা হয়। বিতরন অনুষ্ঠানে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, আয়েশা সিদ্দিকা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code