সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ’র আহ্বান

লেখক:
প্রকাশ: ১০ years ago

Manual8 Ad Code

NNN

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: নিউইয়র্কস্থ নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ’র সভায় বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হয়েছে। ব্রঙ্কসের নান সেক রেস্টুরেন্টে গত সোমবার অনুষ্ঠিত সভায় যুক্তরাষ্ট্র প্রবাসী নবীগঞ্জবাসীর এ সংগঠনের পক্ষ থেকে এ আহ্বান জানান হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব কেরামত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল হুসেনের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটির উপদেষ্টা মোবাশ্বির হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মো. জয়নাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ: বাছির খান, কোষাধ্যক্ষ ইমরান আলী, দপ্তর সম্পাদক শাহ গোলাম রাহিম শ্যামল, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য শেখ
আকতার হোসেন নানু প্রমুখ। সভায় বাংলাদেশে গুলশান ও শোলাকিয়ায় বর্বরোচিত জঙ্গী হামলার তীব্র নিন্দা জানান হয়। এসময় বক্তারা বলেন, ইসলামের নামে মানুষ হত্যা কারীরা মুসলিম হতে পারে না। শান্তি ও মানবতার ধর্ম ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটা একটি বৈশ্বিক সমস্যা। এটার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। কতিপয় লোক বাংলাদেশের মানুষকে এ বিষয়ে প্রভাবিত ও বিভ্রান্ত করে জঙ্গি বানাচ্ছে। সভায় আগামী ২২ আগস্ট সোমবার বিকেলে নান সেক রেস্টুরেন্টে বিশেষ সভার তারিখ নির্ধারণ করা হয়। ওই সভায় সোসাইটির নির্বাচন কমিশন গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। শেষে সংগঠনের সভাপতি আলহাজ্ব কেরামত আলী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code