এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্কুল সাপ্লাই বিতরণ (ভিডিও)

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

নিউইয়র্ক: এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র উদ্যোগে স্কুল সাপ্লাই বিতরণ করা হয়েছে। এস্টোরিয়াস্থ আলবিয়র মসজিদের সামনে গত ৩ সেপ্টেম্বর শনিবার অপরাহ্নে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে এই স্কুল সাপ্লাই বিতরণ করা হয়। এতে সহযোগিতায় ছিলো ইকনা রিলিফ।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান জোহরান মামদানী। সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার। অনুষ্ঠানে আন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইকনা’র আতিফুর রহমান ও মোহাম্মদ রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ শিপার আহমেদ, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সহকারী সাধারণ সম্পাদক এহসানুল হক শিমুল, সদস্য আনোয়ার হোসেন, শামসুল ইসলাম, এমডি মাহমুদুল হাসান, মোহাম্মদ হোসেন আহমদ, আব্দুস সোবহান, আব্দুল খালিক তানজুম লাগনো,নাভিলা মরিয়ম প্রমুখ ।

Manual3 Ad Code

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র উদ্যোগে স্থানীয় সিটি কাউন্সিলওম্যান জালি উন এর পক্ষ থেকে আগামী ৯ সেপ্টেম্বর শুক্রবার এস্টোরিয়ার ডাচকিল পার্কে বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত পুনরায় শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই বিতরণ করা হবে বলে জাবেদ উদ্দিন জানান।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code